১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দল ঘোষণার পরদিন শ্রেয়াস-বিষ্ণইকে ডাকল ভারত

তিলাক ভার্মা ও ওয়াশিংটন সুন্দারের জায়গায় দলে ফিরেছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 11:20 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

চোট পাওয়া ওয়াশিংটন সুন্দার ও তিলাক ভার্মার জায়গায় নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রেয়াস আইয়ার ও রাভি বিষ্ণইকে দলে ফিরিয়েছেন ভারতের নির্বাচকরা।  

বিসিসিআইয়ের শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রেয়াসকে দলে ডাকা হয়েছে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য। 

গত ১১ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ের সময় পাঁজরে সমস্যা অনুভব করার কথা জানান সুন্দার। এরপর এই অলরাউন্ডারের স্ক্যান করানো হয়। আপাতত বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে আছেন তিনি। তার জায়গায় ওয়ানডে সিরিজের বাকি অংশের জন্য ডাক পেয়েছন আয়ুশ বাদোনি। 

অস্ত্রোপচারের পর সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন তিলাক।

পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী বুধবার, শেষ হবে ৩১ জানুয়ারি।

ভারতের টি-টোয়েন্টি দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স্যামসন (কিপার), শ্রেয়াস আইয়ার (প্রথম তিন ম্যাচ), হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, আকসার প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদাভ, ভারুন চক্রবর্তী, ইশান কিষান (কিপার), রাভি বিষ্ণই।