১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জয়ের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জরিমানা

নির্ধারিত সময়ে এক ওভার কম করেছে ক্যারিবিয়ানরা।

জয়ের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জরিমানা
ওয়েস্ট ইন্ডিজ দলের জয়ের মুহূর্ত। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 10:58 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে ক্যারিবিয়ানদের।

আইসিসির বিবৃতিতে বুধবার জানানো হয়েছে, ২ উইকেটে জেতা ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে একটি ওভার কম করেছে শেই হোপের দল।

আইসিসি আচরণবিধি অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

পঞ্চম ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার কিউইদের ২৬৮ রান তাড়ায় শিমরন হেটমায়ারের চমৎকার ইনিংসে ১৫ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। জয় দিয়ে শুরুর পর টানা তিন ম্যাচের পরাজয়ে আগেই সিরিজ হেরে যায় তারা।