১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন অশ্বিন

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা প্রথম ক্রিকেটার হিসেবে মেজর লিগ ক্রিকেটে খেলার অপেক্ষায় এই স্পিন গ্রেট।

যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন অশ্বিন
রাভিচান্দ্রান অশ্বিন। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 08:50 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ আসরের জন্য সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রাভিচান্দ্রান অশ্বিন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা প্রথম ক্রিকেটার হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার অপেক্ষায় এই স্পিন গ্রেট।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ও দেশের ঘরোয়া ক্রিকেটে সক্রিয় পুরুষ ক্রিকেটাররা দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পান না। সেই বাধা নেই ৩৯ বছর বয়সী অশ্বিনের।

২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং চেন্নাই সুপার কিংসে নিষ্প্রভ প্রত্যাবর্তনের পর ২০২৫ আসরের পর আইপিএল থেকে অবসর নেন অশ্বিন। সম্প্রতি ডালাস-ফোর্ট ওয়ার্থে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছেন তিনি।

এই প্রথম আইপিএলের বাইরে কোনো টি-টোয়েন্টি লিগে খেলবেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের গত আসরে সিডনি থান্ডারের হয়ে খেলার কথা ছিল তার, কিন্তু হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি।

ছয় দলের এমএলসি শুরু হবে আগামী ১৮ জুন। ফাইনাল হবে ১৮ জুলাই।