২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের ভবিষ্যত নিয়ে আশাবাদী অধিনায়ক

মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, বাংলাদেশের ক্রিকেটে হারিয়ে যেতে আসেননি মুস্তাফিজ। তিনটি ওয়ানডেতে শুধু বোলিং দেখে নয়, মাঠের বাইরেও তরুণ এই পেসারকে দেখে এই বিশ্বাস জন্মেছে অধিনায়কের মনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 01:59 AM

Updated : 25 Apr 2022, 01:32 PM

বাংলাদেশের ক্রিকেটে অনেক সম্ভাবনা জাগিয়ে আসা পেসার কম নেই। সেই তালহা জুবায়ের থেকে শুরু করে মোহাম্মদ শরীফ, মঞ্জুরুল ইসলাম বা সৈয়দ রাসেল - তালিকাটা বেশ লম্বা। তবে মুস্তাফিজ হারিয়ে যাওয়া তারকা হবেন না বলেই বিশ্বাস মাশরাফির। মুস্তাফিজ যেভাবে নিজের যত্ন নেয়, তাতে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক।

“আমি ১৪-১৫ বছর ধরে খেলছি। অনেক খেলোযাড় এসেছে, দেখেছি, চলে গেছে। কিন্তু ওর ভেতরে ভালো একটা জিনিস দেখলাম। নিজেকে ও অনেক যত্ন করে। কাল আমি যখন জিমে যাই দেখি একা একা জিম করছে। এটা ইতিবাচক দিক। ওর বয়স মাত্র ১৯। এখন থেকেই শিখছে, নিজের যত্ন নিতে হবে।”

তবে বোর্ডের ও টিম ম্যানেজমেন্টেরও যে অনেক দায়িত্ব আছে, সংবাদ সম্মেলনে সেটা বলতেও ভোলেননি মাশরাফি।

“ওর মতো বোলারকে আমরা যখন পেয়েছি, টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে ওকে কিভাবে সেভ করা যায়। ও যদি নিজের যত্ন নিতে পারে, আমি আশাবাদী সে লম্বা সময় দেশকে সার্ভিস দিতে পারবে।”

পুরনো খবর:

শেষ ম্যাচে থামল বাংলাদেশের জয়রথ
হলো না হ্যাটট্রিক হোয়াইটওয়াশ
২ বিশ্বরেকর্ডে নতুন উচ্চতায় মুস্তাফিজ