২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্শালের শতকে ঢাকা মেট্রোর লড়াই

মার্শাল আইয়ুবের অপরাজিত শতকে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে লড়ছে ঢাকা মেট্রো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 05:32 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৬ উইকেটে ২৯০ রান।

সোমবার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯১ রান করে ঢাকা মেট্রো। অধিনায়ক মার্শাল ১১১ ও জাবিদ হোসেন ৪ রানে ব্যাট করছেন। মার্শালের ১৬৯ বলের ইনিংসটি সাজানো ১৪টি চারে।

সৈকত আলীর সঙ্গে মেহেদী মারুফের ৬২ রানের জুটিতে শুরুটা ভালোই হয় ঢাকা মেট্রোর। সৈকত ৩৪ ও মারুফ ৩৮ রান করেন।

তৃতীয় উইকেটে সাদমান ইসলামের (৫১) সঙ্গে ৮০ রানের জুটি উপহার দেন মার্শাল। এই জুটি ভাঙার কৃতিত্ব নুর হোসেনের।

পরে আসিফ আহমেদ ও মেহরাব হোসেন জুনিয়রকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান নুর। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেয়া ইলিয়াস সানি (৩৫) মার্শালের সঙ্গে গড়েন ৮৪ রানের জুটি গড়েন।

৮০ রানে ৫ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার লেগস্পিনার নুর।