২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ড্র বাংলাদেশের তরুণদের

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশের তরুণরা। প্রথম যুব টেস্টের পর দ্বিতীয় ম্যাচটিও ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 10:11 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃষ্টি বিঘ্নিত তিন দিনের ম্যাচটিতে সবে মিলে দুই দল দুটি ইনিংসই খেলতে পারে।

৫ উইকেটে ১৭৮ রান নিয়ে বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৯ উইকেটে ১৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম।

ম্যাচ ড্র হওয়ার আগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে ২২৮ রান করে। শালিন্দু উসান দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ১১২ রান করেন।

বাংলাদেশের মেহেদি হাসান দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান রিফাত প্রধান ও মোহাম্মদ সাইফুদ্দিন।