২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুসংস্কারাচ্ছন্ন’ টেন্ডুলকার!

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার জানিয়েছেন, কুসংস্কারের কারণে ২০১১ সালে দলের বিশ্বকাপ জয়ের মুহূর্তটি দেখতে পারেননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 05:04 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। টেন্ডুলকারের এটি একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়।

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার সময় ড্রেসিংরুমেই ছিলেন টেন্ডুলকার; তবে খেলা দেখেননি তিনি।

“স্টেডিয়ামের ভেতরে থাকার পরও আমি খেলা দেখছিলাম না। আমি প্রার্থনা করছিলাম।”

বুধবার মুম্বাইতে আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ এর প্রকাশনা উৎসবে নিজের এই সংস্কারের কথা উল্লেখ করেন টেন্ডুলকার।

“আমি কিছুটা কুসংস্কারাচ্ছন্ন ছিলাম। কারণ আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি আমি দেখছিলাম না-আমি ম্যাসাজ টেবিলে মাথা নিচু করে ছিলাম। বিরু (বীরেন্দর শেবাগ) আমার পাশে বসেছিল। বিশ্বকাপের ফাইনালেও আমি এটাই করলাম।”