ক্রিকেট বিশ্বকাপের বিজ্ঞাপনে লাল-সবুজ পতাকা
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপের একশ’ দিন আগে থেকে ক্ষণ গণনা শুরু হবে বৃহস্পতিবার। এর আগে বিশ্বকাপ নিয়ে একটি টিভি বিজ্ঞাপন ছেড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
টিকেট বিক্রি শুরুর ঘোষণা দেয়া এই বিজ্ঞাপনে বাংলাদেশে ক্রিকেট নিয়ে উন্মাদনাও ধরা পড়েছে। এতে বাংলাদেশের পতাকা আঁকা এক কিশোরের মুখের পাশাপাশি দেখা যাবে লাল-সবুজ পতাকা নিয়ে উচ্ছ্বাসও।
স্বাগতিক দুই দেশের দুই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম ও মিচেল জনসনও আছেন বিজ্ঞাপনটিতে।
৬ নভেম্বর থেকে বিশ্বকাপের একশ’ দিন গনণা শুরু উপলক্ষে নিউ জিল্যান্ডের অকল্যান্ড ও অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপের একাদশ আসর।
