ছুটি শেষে অনুশীলনে মুশফিকরা
ঈদের ছুটি শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন করেছেন সব ধরণের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ অলরাউন্ডার সাকিব আল হাসানও।
শনিবার দুপুরে মিরপুরের সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ক্রিকেটারদের সঙ্গে লম্বা সময় ধরে সভা করেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের বাইরেও সভায় ছিলেন শাহাদাত হোসেন ও শাহরিয়ার নাফীসরা।
নিষেধাজ্ঞার কারণে পরের সিরিজের চূড়ান্ত দলে না থাকলেও সভায় ছিলেন সাকিব। শনিবার হালকা অনুশীলন করেন মুশফিকুর রহিমরা।
১৩ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি মাচ খেলবে মুশফিকুর রহিমের দল।
