২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আজীবন নিষিদ্ধ ভিনসেন্ট

নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লু ভিনসেন্টকে আজীবন নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 08:57 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

ইসিবির আচরণবিধি ভাঙার কথা স্বীকার করার পর এই শাস্তি পেলেন ভিনসেন্ট। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাজিকরদের ম্যাচ গড়াপেটার প্রস্তাব কর্তৃপক্ষকে না জানানোয় ৩৬ মাসের জন্য নিষিদ্ধ হন তিনি।

এক বিবৃতিতে টাকা নিয়ে বাজে খেলার কথা স্বীকার করেন ভিনসেন্ট।

‘সব ধরনের ক্রিকেট’ থেকে ভিনসেন্টকে নিষিদ্ধ করেছে ইসিবি। ‘খেলা, কোচিং এবং ইসিবি, আইসিসি বা অন্য কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশনের অধীনে কোনো ধরনের ক্রিকেটে তিনি অংশ নিতে পারবেন না।’

২০০৮ সালে ল্যাঙ্কাশায়ার-ডারহামের টি-টোয়েন্টি ম্যাচ এবং ২০১১ সালে সাসেক্স-ল্যাঙ্কাশায়ারের ও সাসেক্স-কেন্টের সিবি৪০ ওভার ম্যাচ- এই তিন ম্যাচে ১১টি অভিযোগ প্রমাণিত হয়েছে ভিনসেন্টের বিরুদ্ধে।

নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, ভিনসেন্টের এই কাণ্ডে তারা ‘হতবাক’ হয়েছে। তার এই শাস্তি সমর্থন করেছে এনজেডসি।