বিশ্ববিদ্যালয় ক্রিকেটের শিরোপা এআইইউবির
বিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ফাইনালে ইউনিভার্সিটি অব লিবারেল আটর্স বাংলাদেশকে (ইউল্যাব) ৮০ রানে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করে এআইইউবি।
সৈকত আলীর (২০ বলে ৪১) সঙ্গে এনামুল হকের (৩২ বলে ৪৪) ৮ ওভার স্থায়ী ৮৪ রানের জুটিতে এআইইউবি বড় সংগ্রহের দিকে এগিয়ে যায়।
ইউল্যাবের পক্ষে হাসানুজ্জামান ৩ উইকেট নেন ২২ রানে।
জবাবে ৯ উইকেট হারিয়ে ৮৫ রানের বেশি করতে পারেনি ইউল্যাব।
সর্বোচ্চ ১৯ রান করেন আলতাফ কামাল। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান মেহরাব হোসেন ও আসিফ পাঠানের।
এআইইউবির পক্ষে তৌফিকুল হক, ফাইজুর রহমান, তানভীর হায়দার ও কামরুল ইসলাম দু'টি করে উইকেট নেন।
