২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে পাকিস্তান-নিউ জিল্যান্ড সিরিজ

প্রায় তিন বছর পর দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। আগামী নভেম্বর-ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

২০১০-১১ মৌসুমে নিউ জিল্যান্ডে শেষবার মুখোমুখি হয়েছিল এই দেশ দুটি। এবারের সফরের শুরুতে ৫ নভেম্বর থেকে একটি তিন দিনের ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড। ১১ নভেম্বর থেকে আবু ধাবিতে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে দুবাই ও শারজাতে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ ডিসেম্বর, দুবাইয়ে। ৮ ডিসেম্বর দুবাইয়ে হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর শারজা ও আবু ধাবিতে হবে দুটি করে ওয়ানডে।