২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বিশ্বকাপের টিকেট পেল কিউই মেয়েরা

ভারতে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে এবারের আসর থেকে ছিটকে পড়া নিউ জিল্যান্ডের মেয়েরা। শ্রীলঙ্কার মেয়েদের ৬ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 09:19 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

সেমি-ফাইনালে ওঠায় অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত হয়েছে। সঙ্গে এবার যোগ হলো নিউ জিল্যান্ড।

বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাছাই পর্বের প্রথম প্লে-অফ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩১ রান করে শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তু করেন ৪৬ রান। আর ৩৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন ইয়াসোদা মেন্ডিস।

জবাবে সুজি বেটস ও র‌্যাচেল প্রিস্টের নৈপূণ্যে ৬ বল হাতে রেখে ৪ উইকেটেই জয় নিশ্চিত করে নিউ জিল্যান্ড। ৩১ বলে ৭টি চারের সায্যে ৪৫ রান করেন বেটস আর ৩২ বলে ৬টি চারের সাহায্যে ৪২ রান করেন প্রিস্ট।