কলম্বোর স্মৃতিতে কাতর নয় শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে গত আসরের ফলকে আলাদা কোনো গুরুত্ব দিচ্ছেন না শ্রীলঙ্কার কোচ পল ফারব্রেস।
সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে শ্রীলঙ্কা দল। ছবি: বিসিবি সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে শ্রীলঙ্কা দল। ছবি: বিসিবি
শ্রীলঙ্কার কোচ পল ফারব্রেস। শ্রীলঙ্কার কোচ পল ফারব্রেস।
সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে শ্রীলঙ্কা দল। সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে শ্রীলঙ্কা দল।
ফর্মের তুঙ্গে থেকে মুখোমুখি উইন্ডিজ-লঙ্কা
শ্রীলঙ্কাকে স্যামির হুঙ্কার
২০১২ সালে কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৬ রানে হেরেছিল শ্রীলঙ্কা। ফারব্রেসের মতে, আগে কি হয়েছে, বর্তমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা কোচ বলেন “টি-টোয়েন্টিতে ম্যাচের দিন যারা নিজেদের তুলে ধরতে পারবে তারাই জিতবে। মূল কথা হলো, আমাদের প্রস্তুত থাকতে হবে এবং লক্ষ্য ঠিক রাখতে হবে। একটা বিষয় আমি নিশ্চিত করে বলতে পারি, দুই বছর আগে কি হয়েছিল সে ব্যাপারে আমাদের মধ্যে কোনো কথাও হবে না।”
শ্রীলঙ্কার কোচ পল ফারব্রেস।
তারপরও ঐ হারের কারণে মানসিকভাবে কিছুটা হলেও কি পিছিয়ে থাকবে শ্রীলঙ্কা।
"কেউ চাইলে ওভাবে চিন্তা করতে পারে। তবে এটাও তো মানতে হবে যে, ভালো খেলেই ফাইনালে উঠেছিল তারা।"
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে লড়বে দল দুটি।
গত ১৯ মার্চ ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩৩ রানে হারে লঙ্কা। দুই সপ্তাহের ব্যবধানে আবারো ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি শ্রীলঙ্কা। তবে এবার হালকা আমেজের প্রস্তুতি ম্যাচ নয়, ফাইনালে ওঠার কঠিন পরীক্ষা।
বাংলাদেশের মাটিতে সাম্প্রতিককালে ভালো ফলের জন্য শ্রীলঙ্কাকেই এই পরীক্ষায় এগিয়ে রাখছেন কোচ।
সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে শ্রীলঙ্কা দল।
“কয়েক সপ্তাহ আগে এখানে আমরা এশিয়া কাপে বড় একটা জয় পেয়েছি। আমরা ভারতকে হারিয়েছি এবং পাকিস্তানকে দুইবার হারিয়েছি। তাছাড়া ঐ ম্যাচগুলো সহজভাবে জিততে পারায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।”
আর পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস আরো বেড়েছে বলে দাবি শ্রীলঙ্কা কোচের।
“গত দুই সপ্তাহে, হয়ত গত দুই মাসে আমরা অনেকগুলো হাড্ডহাড্ডি লড়াইয়ের ম্যাচ খেলেছি। আর ঐ ম্যাচগুলো জিতলে স্বাভাবিকভাবেই একটা দলের আত্মবিশ্বাস বেড়ে যায়- আপনার নিজের উপর বিশ্বাস জন্মাবে যে ম্যাচের যেকোনো জায়গা থেকেই আপনি জিততে পারবেন।”
সেমি-ফাইনালে এক দিক থেকে হয়ত কিছুটা এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। খেলাটা হচ্ছে উপমহাদেশের চিরচেনা পরিবেশে। লঙ্কার কোচ অবশ্য এমনটা মানতে নারাজ। তার মতে, সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে গেইল-স্যামিরা। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেভাবে তারা পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে শেষ চারে উঠলো তাতে ফারব্রেসের ধারণা, শ্রীলঙ্কাকে খুব একটা এগিয়ে রাখা যাবে না।
