কক্সবাজারে টেস্ট আয়োজনের পরিকল্পনা
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামকে টেস্ট ভেন্যু হিসেবে দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্সিলের (আইসিসি) সভাপতি অ্যাল্যান আইজ্যাককে নিয়ে স্টেডিয়াম পরিদর্শন শেষে এই প্রত্যাশার কথা জানান তিনি।
বিসিবি সভাপতি জানান, এক বছরের মধ্যে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে টেস্ট ভেন্যুর জন্য আইসিসির কাছে আবেদন করা হবে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কক্সবাজার স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু একেবারে নতুন পিচে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নেয়নি আইসিসি।
অবশ্য এই স্টেডিয়ামে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ভারত ও পাকিস্তানের মেয়েদের বিপক্ষে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।
