২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মেয়েদের দারুণ এক জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতের মেয়েরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 11:14 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

'বি' গ্রুপে প্রথম ৩ ম্যাচের ২ টিতে হেরে শিরোপা লড়াই থেকে ভারত আগেই ছিটকে পড়েছিল। আর অস্ট্রেলিয়ার সঙ্গে আগেই সেমি-ফাইনালে উঠে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১১৮ রানের লক্ষ্যে এক উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই পৌঁছে যায় ভারত।দারুণ এই জয়ের দুই কারিগর মিতালি রাজ ও পুনম রাউত। ১১৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ৫২ বলে ৭টি চারের সাহায্যে ৫৬ রান করেন রাউত। তবে হার মানেননি অধিনায়ক মিতালি রাজ। ৫২ বলে ৬টি চারের সাহায্যে অপরাজিত ৫৫ রান করেন তিনি।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ডিয়ান্দ্রা ডোটিনের ৫৭ রানের সুবাদে ৭ উইকেটে ১১৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ডোটিনের ৫১ বলের আক্রমণাত্মক ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো। এছাড়া স্টেফানি টেইলর ১৭ ও স্টেসি-অ্যান কিং ১৬ রান করেন।ভারতের পক্ষে ১২ রানে ২ উইকেট নেন পেসার হারমানপ্রিত কাউর।