২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের হারিয়ে শেষ চারে দ. আফ্রিকার মেয়েরা

নিউ জিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 11:04 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

এই গ্রুপ থেকে শেষ চারে ওঠা আরেক দল অস্ট্রেলিয়া।সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে 'কোয়ার্টার-ফাইনালে' রুপ নেয়া ম্যাচটিতে নিউ জিল্যান্ডের গড়া ৮ উইকেটে ১১৪ রান ৪ বল হাতে রেখে ৫ উইকেটই টপকে যায় দক্ষিণ আফ্রিকা।দক্ষিণ আফ্রিকার জয়ে বড় অবদান অধিনায়ক মিগনোন দি প্রিজের। ৪৭ বলে ৫টি চারের সাহায্যে ৫১ রান করেন তিনি। এছাড়া ২৩ রান করে করেন ডেন ভ্যান নিয়েকার্ক ও মারিজান কাপ।নিউ জিল্যান্ডের পক্ষে ২৬ রানে ২ উইকেট নেন সোফি ডেভিন।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সুজি বেটস ও ডেভিনের ৪১ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। ৪৩ বলে ৫টি চারের সাহায্যে ৪০ রান করেন ডেভিন। এছাড়া বেটস করেন ১৬ রান।দক্ষিণ আফ্রিকার পক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন পেসার মারিজানে কাপ।