২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শেষ মাশরাফির

হাঁটুতে চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না বাংলাদেশের এই পেসারের।

ক্রীড়া প্রতিবেদক

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 03:32 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।বিশ্বকাপের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন মাশরাফি। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে এশিয়া কাপে বাঁদিকের পাজরের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটে টুর্নামেন্টে আর খেলতে পারেননি তিনি।বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ চোট পেলেও ছয় ম্যাচের পাঁচটিতেই খেলেছেন দেশসেরা এই পেসার।চোটের কারণে নিজের সেরা ছন্দে ছিলেন না মাশরাফি। ৪৭.৩৩ গড়ে মাত্র ৩ উইকেট নিয়েছেন তিনি। রোববার পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৬৩ রান দিয়েছেন তিনি, যা টি-টোয়েন্টিতে তার সবচেয়ে খরুচে বোলিং।মাশরাফির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে শক্তি হারালো বাংলাদেশ। সুপার টেনে স্বাগতিকদের মতোই টানা তিন ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া।