কলকাতা দাবায় জিয়া পঞ্চম
ভারতের কলকাতায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পঞ্চম হয়েছেন।
বৃহস্পতিবার কোলকাতার গোর্কি সদনে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় জিয়া ফিলিপাইনের গ্র্যান্ড মাস্টার বারবোসা অলিভারের সঙ্গে ড্র করেন।
জিয়া ১০ রাউন্ডের এই প্রতিযোগিতায় ৪টি ম্যাচে জিতে এবং ৬টিতে ড্র করে ৭ পয়েন্ট পান।
বাংলাদেশের অন্য দুই গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব সাড়ে ৫ পয়েন্ট পেয়ে ২২তম ও এনামুল হোসেন রাজীব ৫ পয়েন্ট নিয়ে ৪১তম হন।
এছাড়া ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৪ পয়েন্ট নিয়ে ৬৫তম এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ৭১তম স্থান পান।
১৩টি দেশের ৩১ গ্র্যান্ড মাস্টার ও ১৮ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৭৭ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন।
