২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলসের শতকে হার শ্রীলঙ্কার

আলেক্স হেলসের অপরাজিত শতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 09:51 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

অসাধারণ এক জয়ের পর উচ্ছ্বসিত অ্যালেক্স হেলস। ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অসাধারণ এক জয়ের পর উচ্ছ্বসিত অ্যালেক্স হেলস। ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বোল্ড হয়ে গেলেন জয়াবর্ধনে। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বোল্ড হয়ে গেলেন জয়াবর্ধনে। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়াবর্ধনেকে ফিরিয়ে দেয়া বোলার ক্রিস জর্ডানকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জয়াবর্ধনেকে ফিরিয়ে দেয়া বোলার ক্রিস জর্ডানকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিশলানকে ফিরিয়ে দিয়ে উচ্ছ্বসিত পেসার জেড ডার্নবাখ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিশলানকে ফিরিয়ে দিয়ে উচ্ছ্বসিত পেসার জেড ডার্নবাখ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্ধশতক করার পর দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন জয়াবর্ধনে। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতক করার পর দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন জয়াবর্ধনে। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৫১ বলে ৮৯ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে মাহেলা জয়াবর্ধনের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৫১ বলে ৮৯ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে মাহেলা জয়াবর্ধনের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

১৪৫ রানের জুটিতে রানের জন্য ছুটছেন তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ১৪৫ রানের জুটিতে রানের জন্য ছুটছেন তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৫৫ রানের ব্যক্তিগত ইনিংসে দিলশানের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৫৫ রানের ব্যক্তিগত ইনিংসে দিলশানের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ম্যাচের দ্বিতীয় ওভারে কৌশল পেরেরাকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ম্যাচের দ্বিতীয় ওভারে কৌশল পেরেরাকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দুই ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এটাই প্রথম জয়। অন্য দিকে তিন ম্যাচে এটি দুইবারের রানার্সআপ শ্রীলঙ্কার প্রথম পরাজয়।বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাহেলা জয়াবর্ধনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৮৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায ইংল্যান্ড।লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। প্রথম ওভারেই মাইকেল লাম্ব ও মঈন আলীকে ফিরিয়ে দেন নুয়ান কুলাসেকারা। শূন্য রানে দুই উইকেট হারালেও তার প্রভাব পড়তে দেননি হেলস ও মর্গান।তৃতীয় উইকেটে তাদের ১৫২ রানের জুটিতে ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে ওঠে। এ রান করা পথে অজন্তা মেন্ডিসের এক ওভারে ২৫ রান নেন তারা।১৭তম ওভারে ফিরে মর্গানকে বিদায় করে ৯২ বল স্থায়ী জুটি ভাঙেন কুলাসেকারা। ৫৭ রান করা মর্গানের ৩৮ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। ঐ ওভারের শেষ বলে জস বাটলারকেও ফেরান কুলাসেকারা।তবে এরপরও জিততে পারেনি শ্রীলঙ্কা। তাদের হতাশ করে ইংল্যান্ডকে বিশ্বকাপে টিকিয়ে রাখার কৃতিত্ব হেলসের। ৬৪ বলে ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১১৬ রানে অপরাজিত থাকেন তিনি। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের এটাই প্রথম শতক।এর আগে দুবার নব্বইয়ের ঘরে (৯৯ ও ৯৪) গিয়েও হতাশা নিয়ে ফিরতে হয়েছিল হেলসকে। এবার পৌঁছালেন তিন অঙ্কে আর নিজেদের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ডও গড়লো ইংল্যান্ড। এর আগে ২০১২ সালের ডিসেম্বর মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ১৮১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।শ্রীলঙ্কার পক্ষে কুলাসেকারা ৪ উইকেট নেন ৩২ রানে।এর আগে দ্বিতীয় ওভারেই কৌশল পেরেরার বিদায়ে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। শূন্য রানে মাহেলা জয়াবর্ধনে জীবন না পেলে বিপদ আরো বাড়তো দুই বারের রানার্সআপ দলটির।৮০ রানেও একবার জীবন পাওয়া জয়াবর্ধনের সঙ্গে তিলকরত্নে দিলশানের ১৪৫ রানের জুটিতে শ্রীলঙ্কা বড় সংগ্রহের দিকে এগিয়ে যায়। জয়াবর্ধনেকে বোল্ড করে ৯২ বল স্থায়ী জুটি ভাঙেন ক্রিস জর্ডান। ৮৯ রান করা জয়াবর্ধনের ৫১ বলের ইনিংসটি সাজানো ১১টি চার ও ৩টি ছক্কায়।অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন ব্যক্তিগত ২১ রানে জীবন পাওয়া দিলশান (৫৫)। ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৪৭ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্বা।এরপর শূন্য রানে কুমার সাঙ্গাকারা ফিরলেও দলকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান থিসারা পেরেরা (অপরাজিত ২৩) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (অপরাজিত ১১)।ইংল্যান্ডের পক্ষে জর্ডান ও ডার্নবাখ দুটি করে উইকেট নেন।