২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান মুশফিক

দেশকে আরো ভালো ভাবে বিশ্ব দরবারে তুলে ধরতে চান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো মানুষের গাওয়া জাতীয় সঙ্গীতে তার নেতৃত্বে কণ্ঠ মেলান জাতীয় দলের ক্রিকেটাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 07:18 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

মুশফিক বলেন, “আমরা একটা পেশায় আছি। আশা করবো ভবিষ্যতে যেন আমরা আরও ভালোভাবে দেশটাকে তুলে ধরতে পারি।”

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্রান্ড স্ট্যান্ডে এ সময় ক্রিকেটাররা ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুশফিক জানান, এই উদ্যোগের অংশ হতে পেরে তাদের ভালো লাগছে।

পুরো দেশকে এক করতে পারে ক্রিকেট। ব্যাপরটি জানা আছে বাংলাদেশ অধিনায়কেরও।

“ক্রিকেট খেলা হলে সবাই এক জায়গায় আসে এবং একসঙ্গে বসে খেলা দেখে। সেদিক থেকে বলবো যে এটা অনেক বড় একটা বার্তা। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এক সঙ্গে থাকার।