২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ‘মন্ত্র’ খেলা উপভোগ করা

প্রত্যাশা বেশি থাকলে সেই চাপে নুয়ে পড়ার আশঙ্কা থাকে। সাকিব আল হাসান তাই প্রত্যাশার চাপকে একপাশে রেখে খেলা উপভোগের ‘মন্ত্র’ খুঁজে বের করার চেষ্টায় ব্যস্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 08:30 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সোমবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সোমবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি সাকিব আল হাসান। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের বাংলাদেশের সেরা অলরাউন্ডার বলেন, “আমরা যেন খুব বেশি প্রত্যাশা না করি। প্রত্যাশা না করে খেলাটা উপভোগ করাই ভালো। আমরা ভালো খেললে আপনারা সমর্থন করবেন। আর খারাপ খেললে অবশ্যই সমালোচনা করবেন। তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয়, তা গুরুত্বপূর্ণ।”টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘টপ টেন’-এ চার গ্রুপ-সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে সাকিবের কপালে অবশ্য দুশ্চিন্তার ভাঁজ।এ প্রসঙ্গে তিনি বলেন, “চারটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলতে হবে আমাদের। আমাদের জন্য কাজটা অনেক কঠিন হবে। গ্রুপে আমাদের চার প্রতিপক্ষের সবদিক থেকেই ভালো বিকল্প আছে। স্পিন কিংবা পেস — সব দিক থেকেই। তবে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে আমাদের জেতার সুযোগ আছে।”‘টপ টেন’ বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ মার্চ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম পর্বের শেষ ম্যাচে হংকংয়ের কাছে হেরে যাওয়ায় অনেকেই বাংলাদেশ দলের ছন্দ পতনের আশঙ্কা করছেন। তবে সাকিব মনে করেন খেলায় জয়-পরাজয় থাকবেই। হংকংয়ের কাছে হার কোনো ব্যাপার নয়।