২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মূল পর্বের পথে আয়ারল্যান্ড

টানা দ্বিতীয় জয় পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ ‘সুপার টেন’-এ খেলার সম্ভাবনা উজ্জ্বল আয়ারল্যান্ডের। বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ২১ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 01:02 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্বের ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। টানা দুই ম্যাচ হেরে যাওয়া আমিরাতের প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে।সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৩ রান করে আমিরাত।৪৬ রানে ৩ উইকেট হারানোর পর শাইমান আনওয়ার ৩০ রান করলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো সংগ্রহ গড়তে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি।আয়ারল্যান্ডের পক্ষে পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েন দুটি করে উইকেট নেন।জবাবে আয়ারল্যান্ড ১৪ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করার পর বৃষ্টি নামলে খেলা আর হতে পারেনি।সে সময় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য ৮২ রান প্রয়োজন ছিল আইরিশদের। তাই তাদের জয়ের ব্যবধান ২১ রান।অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড অপরাজিত ছিলেন ৩৩ রানে। ৪৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় এড জয়েস।সংক্ষিপ্ত স্কোর:সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১২৩/৬ (আমজাদ ২০, আসিফ ১১, খুররাম ১৬, পাতিল ০, আনওয়ার ৩০, জাভেদ ১৯, মুস্তফা ১৩*, শেঠি ১*; স্টার্লিং ২/১২, ও’ব্রায়েন ২/১৭, মুর্তাঘ ১/২০)আয়ারল্যান্ড: ১৪.২ ওভারে ১০৩/৩ (পোর্টারফিল্ড ৩৩*, স্টার্লিং ৮, জয়েস ৪৩, ও’ব্রায়েন ০, পয়েন্টার ৪, উইলসন ১*; আসাদুল্লাহ ২/২১, জাভেদ ১/১৮)ম্যাচ সেরা: এড জয়েস।