টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন সাঙ্গাকারা
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ। এরপর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না কুমার সাঙ্গাকারা।
শ্রীলঙ্কার ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটসম্যান জানিয়েছেন, জাতীয় দলে তরুণ ক্রিকেটারদের জায়গা করে দিতেই তার এই সিদ্ধান্ত।কলম্বো-ভিত্তিক ‘সানডে আইল্যান্ড’ পত্রিকাকে তিনি বলেন, “নিঃসন্দেহে এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আমি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলবো না।”“দুঃখজনক হলেও এটাই সত্যি। তবে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে না। আমি ফ্র্যাঞ্চাইজ-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো খেলতে চাই।”সাঙ্গাকারার অধিনায়কত্বে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপ হয়েছিল শ্রীলঙ্কা। ৫০টি টি-টোয়েন্টি খেলে ৩২.৭৭ গড়ে ১,৩১১ রান করেছেন তিনি, অর্ধশতক সাতটি।
