২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের কাছে আফগানিস্তানের হার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার দুই দিন আগে বাংলাদেশের জন্য সুখবর। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান হেরে গেছে। এক প্রস্তুতি ম্যাচে হ্যামিল্টন মাসাকাদজার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 04:16 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মনোবল বাড়িয়ে নিয়েছে জিম্বাবুয়ে। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মনোবল বাড়িয়ে নিয়েছে জিম্বাবুয়ে। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রান করে আফগানিস্তান।সর্বোচ্চ ৩১ রান আসে শফিকুল্লাহর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন নাজীব তারাকাই। ২৮ রানে অপরাজিত থাকেন সামিউল্লাহ সেনওয়ারি।জিম্বাবুয়ের পক্ষে নাতসাই মুশাঙ্গে ও শন উইলিয়ামস দুটি করে উইকেট নেন।জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজার ৯৩ রান তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় জিম্বাবুয়েকে। ৫২ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৭টি বিশাল ছক্কায়।

মাসাকাদজার সঙ্গে ১০২ রানের উদ্বোধনী জুটি গড়া সিকান্দার রাজা করেন ২৭ রান। ১৬ রানে অপরাজিত থাকেন শন উইলিয়ামস ও এল্টন চিগুম্বুরা।রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।