২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচের দিকে তাকিয়ে জার্গেনসেন

প্রথমে দুটো টি-টোয়েন্টিতে জিততে-জিততেও হার। তারপর দুটো ওয়ানডেতেই হেরে সিরিজ হাতছাড়া করে ফেলা। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশের হতাশাজনক পারফর‌ম্যান্সে অনেকেই শঙ্কিত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 08:02 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

শেন জার্গেনসেন অবশ্য সেই দলে নেই। বাংলাদেশের কোচের বিশ্বাস, শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার দল ঘুরে দাঁড়াবে।শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের একটানা পরাজয়ে অনেকে শঙ্কিত হয়ে পড়লেও আমি তাদের দলে নেই। প্রত্যেক ম্যাচেই আমরা এমন জায়গায় ছিলাম যেখান থেকে জিততে পারতাম। কিন্তু আমরা শেষটা ভালো করতে পারিনি। তাই প্রত্যাশিত ফলও পাইনি।”শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়ে জার্গেনসেন বলেন, “আগের ম্যাচগুলোর কথা ভুলে আমরা সামনে তাকাতে চাই। আমাদের শুধু একটা সুযোগের দরকার। আমাদের ইতিবাচক থাকতে হবে আর সবাইকে ধৈর্য্য ধরতে হবে।”অধিনায়ক মুশফিকুর রহিমের মতো বাংলাদেশের কোচও অবশ্য দলের পারফরম্যান্সে হতাশ।“ওয়ানডেতে আমাদের রেকর্ড ভালো। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে সেই রেকর্ড ধাক্কা খেল। তবে নেতিবাচক কিছু নিয়ে ভাবতে চাই না। আমরা সামনের দিকে তাকাতে চাই আর ভালো খেলতে চাই।”এশিয়া কাপের আগে তাই শেষ ম্যাচে জয় পেতে মরিয়া এই অস্ট্রেলিয়ান কোচ।“দলের সবাই কঠোর পরিশ্রম করছে। সামনে দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তার আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়া আমাদের জন্য ভীষণ জরুরি।”