২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ ক্রিকেটারদের আরেকটি ব্যর্থতা

আবারো নেট রান রেটের ‘বলি’ হতে হল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে। বুধবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৭৪ রানে হেরে যাওয়ায় কোয়ার্টার-ফাইনালে উঠতে ব্যর্থ তরুণ ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 06:33 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরে যাওয়া আফগানিস্তান অবশ্য কোনো ‘ভুল’ করেনি। নামিবিয়াকে দ্রুত রান তুলে হারিয়ে, নেট রান রেট বাড়িয়ে নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে আফগান তরুণরা।‘বি’ গ্রুপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট সমান – চার। কিন্তু নেট রান রেটে বাংলাদেশ (+০.০৯৭) অস্ট্রেলিয়া (+০.৯২৭) ও আফগানিস্তানের (+০.৮৮১) চেয়ে বেশ পিছিয়ে।গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ঠিক এভাবে বিদায় নিয়েছিল বাংলাদেশের তরুণরা।ঐ টুর্নামেন্টে গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারালেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। ফলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পয়েন্ট হয়ে যায় সমান ৪। কিন্তু নেট রান রেটে পিছিয়ে পড়ায় বাদ পড়ে যায় বাংলাদেশ।বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ২৪৪ রানের জবাবে ৪২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।১০ রানে প্রথম উইকেট পতনের পর উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম দ্বিতীয় উইকেটে লিটন দাসের (৪৩) সঙ্গে ৭০ ও তৃতীয় উইকেটে মোসাদ্দেক হোসেনের (২৯) সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে জয়ের আশা জাগিয়েছিলেন।কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। ৮১ বলে সর্বোচ্চ ৪৯ রান আসে সাদমানের ব্যাট থেকে।অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নেন বাঁহাতি পেসার বেন অ্যাশকেনাজি ও স্পিনার টমাস অ্যান্ড্রুজ।এর আগে ৬১ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে উদ্ধার করে অ্যালেক্স গ্রেগোরি (৪৮) ও জেক ডোরানের ১০৫ রানের জুটি। ডোরানের দুর্ভাগ্য, ৯৯ রানে অপরাজিত থেকে ফিরতে হয়েছে তাকে।৩২ রানে দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান।‘বি’ গ্রুপের অন্য ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়াম নার্সারি ২ এ দুর্বল নামিবিয়াকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান।টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯২ রান করে নামিবিয়া। জবাবে ২৫ ওভার ৩ বলেই ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।