২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দুই নবাগত

আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই দলে দুই নতুন মুখ অলরাউন্ডার মঈন আলী ও বাঁহাতি স্পিনার স্টিভেন প্যারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 01:39 AM

Updated : 01 Sep 2026, 12:22 PM

অ্যাশেজে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, কোনো ধরণের ক্রিকেটেই তাদের ভবিষ্যত পরিকল্পনায় অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেন নেই।টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে তাই জায়গা হয়নি ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়ে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় অবদান রাখা পিটারসেনের।

এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্যও ১৬ সদস্যর দল ঘোষণা করেছে ইসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলটিই যাচ্ছে ক্যারিবিয়ানে। শুধু এই দলে আছেন আরেক নবাগত বাঁহাতি পেসার হ্যারি গার্নি।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে ইংল্যান্ড। এই সফরের দলে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক অ্যালেস্টার কুক, ইয়ান বেল এবং অ্যাশেজের প্রথম টেস্ট খেলে মানসিকভাবে ভেঙ্গে পড়ে দেশে ফিরে যাওয়া জোনাথন ট্রটকে রাখা হয়নি।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), ওয়েন মর্গ্যান, মঈন আলী, রবি বেপারা, টিম ব্রেসনান, জস বাটলার, জেড ডার্নবাখ, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, মাইকেল লাম্ব, স্টিভেন প্যারি, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল ও লুক রাইট।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), ওয়েন মর্গ্যান, মঈন আলী, রবি বেপারা, টিম ব্রেসনান, জস বাটলার, জেড ডার্নবাখ, হ্যারি গার্নি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, মাইকেল লাম্ব, স্টিভেন প্যারি, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল ও লুক রাইট।

আন্তর্জাতিক ক্রিকেটে ইতি পিটারসেনের