টি-টোয়েন্টি সিরিজও অস্ট্রেলিয়ার
৫-০তে অ্যাশেজ এবং ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়ে দেয়া স্বাগতিক দল এখন তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে।
আগামী রোববার সিডনিতে শেষ টি-টোয়েন্টি খেলে ব্যর্থতায় ভরা সফর শেষ করবে ইংল্যান্ড।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার জয়ের ভিত তিন জনের নৈপুণ্যে নির্মিত – জশ হেইজেলউড, ক্যামেরন হোয়াইট ও জর্জ বেইলি।টি-টোয়েন্টিতে পেসার হেইজেলউডের সেরা বোলিংয়ের (৪/৩০) কারণে ৯ উইকেটে ১৩০ রানের বেশি করতে পারেনি টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড।সর্বোচ্চ ২২ রান এসেছে জোসেফ বাটলারের ব্যাট থেকে।জবাবে তৃতীয় উইকেটে অধিনায়ক বেইলি ও হোয়াইটের ৪৮ বলে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটি ৩১ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে।২৮ বলে ৬০ রানে অপরাজিত বেইলির আক্রমণাত্মক ইনিংসে ৭টি চার ও তিনটি ছক্কা। টানা দ্বিতীয় অর্ধ-শতক করা হোয়াইট ৪৫ বলে ৫৮ রান করে অপরাজিত থেকে যান।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড: ২০ ওভারে ১৩০/৯ (হেলস ১৬, লাম্ব ১৮, রাইট ০, রুট ১৮, মর্গ্যান ৬, বাটলার ২২, বোপারা ৬, ব্রেসনান ১৮, ব্রড ১৮*, ট্রেডওয়েল ০; হেইজেলউড ৪/৩০, মিয়রহেড ১/১৭, স্টার্ক ১/১৯, কোল্টার-নাইল ১/২৯)অস্ট্রেলিয়া: ১৪.৫ ওভারে ১৩১/২ (হোয়াইট ৫৮*, ফিঞ্চ ১০, ম্যাক্সওয়েল ২, বেইলি ৬০*; ব্রেসনান ১/১১, ট্রেডওয়েল ১/৩৭)ম্যাচ সেরা: জশ হেইজেলউড।
