২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটুর চোটে মাঠের বাইরে ফকনার

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 12:46 PM

Updated : 22 Aug 2022, 05:36 PM

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, হাঁটুর চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে নেই ফকনার।

ছন্দে থাকা এই ক্রিকেটারের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও খেলা হচ্ছে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দারুণ সফর ছিলেন ফকনার। ব্রিসবেনে দ্বিতীয় ওয়ানডেতে তার অনবদ্য ৬৯ রানের সুবাদে অবিশ্বাস্য জয় পায় অস্ট্রেলিয়া।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার ফিজিও আলেক্স কোনটোরিস বলেন, “অ্যাডিলেডে ওয়ানডে খেলার সময় হাঁটুতে চোট পান জেমস। তার হাটুর স্ক্যান করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক ও একজন হাঁটু বিশেষজ্ঞ জানিয়েছেন, ফকনারের একটি অস্ত্রোপচার প্রয়োজন।”ৱ

তিনি আশা করছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারলেও ঐ সফরে টি-টোয়েন্টি সিরিজে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন ফকনার।