অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশ দল ঘোষণা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বিশ্বকাপে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও বাঁহাতি পেসার আবু হায়দার এবারো দলে আছেন।অধিনায়কের দায়িত্ব যথারীতি মেহেদি হাসানের কাঁধেই।আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া।গতবার সপ্তম হওয়া বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে ১৫ জানুয়ারি থেকে। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।বাংলাদেশ দল: মেহেদি হাসান (অধিনায়ক), আবু হায়দার, জয়রাজ শেখ, জুবায়ের হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন, নুর আলম, সাদমান ইসলাম, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, নিহাদ-উজ-জামান, রাহাতুল ফেরদৌস, সাঈদ সরকার ও ইয়াসির আলী চৌধুরী।
