২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ২ নতুন মুখ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জায়গা পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের দুই নতুন মুখ স্পিনার জেমস মুয়িরহেড ও ব্যাটসম্যান ক্রিস লিন।

স্পোর্টস ডেস্ক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 07:37 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

জেমস মুয়িরহেড জেমস মুয়িরহেড

ক্রিস লিন ক্রিস লিন

এই দলের অধিনায়ক জর্জ বেইলি আর সহ-অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২৯ জানুয়ারি হোবার্টে হবে প্রথম টি-টোয়েন্টি। ৩১ জানুয়ারি মেলবোর্নে দ্বিতীয় ও ২ ফেব্রুয়ারি সিডনিতে তৃতীয় বা শেষ টি-টোয়েন্টি হবে।

ক্রিস লিন

ক্রিস লিন

ক্রিস লিন

সোমবার সকালে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য যে টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া তার মধ্য থেকে একমাত্র অলরাউন্ডার জেমস ফকনার আছেন এই টি-টোয়েন্টি দলে।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ ৫-০ ব্যবধান জিতেছে স্বাগতিকরা। এরপর ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচে অতিথিদের হারিয়ে সিরিজ জিতে নিয়েছে মাইকেল ক্লার্কের দল।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: জর্জ বেইলি (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ (সহ-অধিনায়ক), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান কোল্টার-নাইল, বেন কাটিং, জেমস ফকনার, জস হ্যাজলউড, মোইসেস হেনরিক্স, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস মুয়িরহেড, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ক্যামেরন হোয়াইট।