২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপেরা হাউজে অ্যাশেজ জয় উদযাপন

সিডনির অপেরা হাউজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার উদযাপন করেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজজয়ী ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী টনি অ্যাবট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 06:26 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সিডনির অপেরা হাউজ প্রাঙ্গনে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে অ্যাশেজের ট্রফি। ছবি: রয়টার্স সিডনির অপেরা হাউজ প্রাঙ্গনে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে অ্যাশেজের ট্রফি। ছবি: রয়টার্স

সিডনির অপেরা হাউজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার উদযাপন করেছে অস্ট্রেলিয়া। ছবি: রয়টার্স সিডনির অপেরা হাউজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার উদযাপন করেছে অস্ট্রেলিয়া। ছবি: রয়টার্স

এই সিডনিতেই শেষ টেস্টে ২৮১ রানে অতিথিদের হারিয়ে 'হোয়াইটওয়াশের' লজ্জা দেয় মাইকেল ক্লার্কের দল। ১৯২০-২১ ও ২০০৬-০৭ মৌসুমের পর তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারায় তারা।

স্বাগতিক ক্রিকেটারদের উচ্ছ্বসিত প্রশংসা করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “অ্যাশেজ বিশ্বের সবচেয়ে পুরনো চলমান ক্রীড়া প্রতিযোগিতা। মহৎ বন্ধুত্ব যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সময়ও টিকে থাকে এটা তারই প্রমাণ।”

টনি অ্যাবট হয়তো ভুলেই গেছেন, ব্রিসবেনে প্রথম টেস্টে প্রতিপক্ষের এক ব্যাটসম্যানের হাত ভেঙে দেয়ার কথা বলে জরিমানা গুনতে হয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে।

পুরো সিরিজে সমর্থন দিয়ে যাওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে ক্লার্ক বলেন, “আমি গর্বিত। দীর্ঘ সময় ধরে খেলোয়াড়রা যে কঠোর পরিশ্রম করেছেন এবার তারই পুরস্কার পেলাম। কঠোর পরিশ্রমে যে ফল মেলে তাই দেখা গেল এবার।”