২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানকে হারিয়ে শিরোপা লড়াইয়ে দোলেশ্বর

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের চতুর্থ ম্যাচে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে ১৫ রানে হারিয়ে শিরোপা স্বপ্ন দেখছে প্রাইম দোলেশ্বর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:55 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

১৪ খেলায় সমান ২০ পয়েন্ট নিয়ে গাজী ট্যাঙ্কের সঙ্গে প্রথম দুটি স্থানে রয়েছে লিগের সবচেয়ে বড় চমক  দোলেশ্বর। লিগের শেষ দিন এই দুই দলের নিজেদের মধ্যে ম্যাচটি তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৭ রান করে প্রাইম দোলেশ্বর।

সর্বোচ্চ ১২৩ রান আসে ইংল্যান্ডের ব্যাটসম্যান ডেভিড মালানের ব্যাট থেকে। তার ১২০ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন রনি তালুকদার।

৫৬ রানে ৪ উইকেট নিয়ে হ্যামিল্টন মাসাকাদজা কলাবাগানের সেরা বোলার।

জবাবে ৮ উইকেটে ২৭২ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। শরীফ উল্লাহের ৭০, মাসাকাদজার ৬৯ ও মার্শাল আইয়ুবের ৬৭ রানের তিনটি চমৎকার ইনিংসও পারেনি নবাগত দলটিকে জেতাতে।

প্রাইম দোলেশ্বরের পক্ষে সাব্বির রহমান ৪৩ রানে ২ উইকেট নেন।