২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংসে ৯ উইকেট অনূর্ধ্ব-১৬ দলের সিদ্দিকুরের

অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৬ দলের স্পিনার সিদ্দিকুর রহমান। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ইনিংসে ৯ উইকেট নিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ছাত্র সিদ্দিকুর ৮৪ রানের খরচায় ৯ উইকেট নেন। ৪১ ওভার ১ বল করেন তিনি, যার ১৩টিই ছিল মেডেন।

বাঁহাতি এই স্পিনারে সাফল্যে সোমবার দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়ে যায় এমপিসিএ অনূর্ধ্ব-১৬ দল।

অতিথিদের দলের উদ্বোধনী ব্যাটসম্যান ঋষভ চৌবেকে তৃতীয় ওভারেই রান-আউট করে দলকে প্রথম সাফল্য এনে দেয়া সিদ্দিকুর রোববার প্রথম দিন নিয়েছিলেন চার উইকেট।

প্রথম ইনিংসে এখন ব্যাট করছে বাংলাদেশ।