২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকা আশরাফের বহিষ্কারাদেশ বহাল

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান হিসেবে জাকা আশরাফের বহিষ্কারাদেশ বহাল রেখেছে ইসলামাবাদ হাই কোর্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 07:09 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

সেই সঙ্গে এই মাসে লন্ডনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সভায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার জন্য পিসিবির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে অন্য এক জনকে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত মাসে পিসিবির নির্বাচন প্রক্রিয়াকে ‘সন্দেহজনক’ ও ‘কলুষিত’ আখ্যায়িত করে আশরাফকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেন আদালত।

নির্বাচনে জাকা আশরাফ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মনোনীত প্রার্থী ছিলেন।