শ্রীলঙ্কার জয়ে সিরিজে সমতা
বৃষ্টি বিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ৫ ম্যাচের সিরিজে তাই এখন ২-২ সমতা।
ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ২৯ ওভারে ২০০ রানের জয়ের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। ৪১ বল হাতে রেখে, ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।
দ্বিতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমা (৩৩) ও সান্দুন বীরাক্কডির (৪২) ৮০ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় শ্রীলঙ্কানদের। এরপর পঞ্চম উইকেটে চামিকা করুনারত্নে (৪৯*) ও কুশল মেন্ডিসের (৪৫*) ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি সহজ জয় এনে দেয় তাদের।
এর আগে ব্যাট করতে নেমে জয়রাজ শেখ ইমনের ৫৮ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৪৭ রান আড়াই শ’ রানের কাছাকাছি নিয়ে যায় বাংলাদেশকে।
৪০ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার অফস্পিনার রমেশ মেন্ডিস ম্যাচ সেরা।
সোমবার মিরপুর স্টেডিয়ামেই পঞ্চম ও শেষ ওয়ানডে হবে।
