২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের বকেয়া আদায়ে কোয়াবের আন্দোলন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিক্ষোভ কর্মসূচী পালন করবে বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণ সংস্থা (কোয়াব)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করা এবং দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বকেয়া আদায়ের লক্ষ্যে তাদের এই কর্মসূচী।

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, “শনিবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিবাদ কর্মসূচী পালন করব আমরা। সেদিন আমরা অবিলম্বে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করা ও বিপিএলের বকেয়া পরিশোধের দাবি জানাব।”

তিনি আরো বলেন, “দুই সপ্তাহ আগে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে লিখিতভাবে আমাদের দাবি জানিয়েছিলাম। তার কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় আমরা এই কর্মসূচী দিয়েছি। বিসিবি দাবি না মেনে নেয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”