২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিলানোভাকে পাওয়ার আশা বার্সার

ক্যান্সারে আক্রান্ত টিটো ভিলানোভা অস্ত্রোপচারের ধকল কাটিয়ে এখন অনেকটাই সুস্থ। মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলের পাশেও থাকতে পারেন বার্সেলোনার কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 02:21 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির মাঠে আতিথ্য নেবে বার্সা।

এই ম্যাচে ভিলানোভাকে পাওয়ার আশা ব্যক্ত করে এক বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানায়, “আশা করা হচ্ছে কোচ টিটো ভিলানোভা দলের সঙ্গে প্যারিসে যাবেন।”


গত ডিসেম্বরে ভিলানোভার কানের নিচের অংশে দ্বিতীয় বারের মতো অস্ত্রোপচার করানো হয়। তার পর থেকেই তিনি দলের বাইরে। সম্পূর্ণ চিকিৎসা শেষে দেশে ফেরেন গত মঙ্গলবার।

বার্সার জন্য আরো সুখবর, চোট কাটিয়ে দলে ফিরছেন অভিজ্ঞ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ও ডিফেন্ডার জর্ডি আলবা।