২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের হাতে টেস্ট শ্রেষ্ঠত্বের স্মারক

বছর শেষের সেরা টেস্ট দল হিসাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের স্মারক হাতে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এক অনুষ্ঠানে স্মিথের হাতে এই স্মারক ছাড়াও সাড়ে চার লাখ মার্কিন ডলারের চেক তুলে দেন আইসিসির আম্পায়ার ও ম্যাচ রেফারিদের ব্যবস্থাপক ভিন্স ভ্যান ডার বাইল।  

২০০৩ সালে বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এবারই প্রথম টেস্ট সেরা দল হিসাবে বছর শেষ করল দক্ষিণ আফ্রিকা।

পুরস্কার হাতে পেয়ে দারুণ খুশি স্মিথ। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক বলেন, “আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের স্মারক ও পুরস্কারের অর্থ হাতে পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এই সম্মান শুধু আমার নিজের, দলের খেলোয়াড়দের বা টিম ম্যানেজমেন্টের নয়, সব দক্ষিণ আফ্রিকানের।