২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের কব্জিতে চোট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের প্রথম ম্যাচে সিলেট রয়্যালসের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাম কব্জিতে ব্যথা পেয়েছেন দুরন্ত রাজশাহীর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহীর গণমাধ্যম ব্যবস্থাপক আহমেদ রাকিব জানান, “ব্যথা পাওয়ার পরই তামিম ইকবালের কব্জিতে এক্স-রে করানো হয়। ঐ রিপোর্টে হাড়ে কোনো চিড় ধরা পড়ে নি। তবু তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আগামীকাল আরেকটি এক্স-রে করানো হবে।”

তিনি আরো জানান, “চট্টগ্রামেও একই জায়গায় চোট পেয়েছিলেন তামিম। তখন এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি। তবে ঢাকায় এসে স্ক্যান করানো হলে চিড় ধরা পড়ে।”

মঙ্গলবার প্যাড পরে থাকলেও তামিম ব্যাট করতে নামেননি। জহরুল ইসলাম-মুক্তার আলী দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন।