২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলো অনের শঙ্কায় নিউজিল্যান্ড

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের সামনে ফলো অনের আশঙ্কা। স্বাগতিকদের ৫২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শনিবার দ্বিতীয় শেষে অতিথিদের সংগ্রহ ৬ উইকেটে ৪৭ রান। ফলো অন এড়াতে প্রয়োজন আরো ২৭৯ রান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সেন্ট জর্জেস পার্কে আগের দিন শেষে ১০৬ রানে অপরাজিত ছিলেন হাশিম আমলা। শনিবার তিনি আর মাত্র চার করে আউট হয়ে গেলেও ফাফ দু প্লেসির দ্বিতীয় এবং ডিন এলগারের প্রথম টেস্ট শতক বিশাল সংগ্রহ এনে দেয় দক্ষিণ আফ্রিকাকে।

দু প্লেসি ১৩৭ রানে আউট হয়ে গেলেও ১০৩ রান করে অপরাজিত থেকে যান এলগার।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ডেল স্টেইন, রোরি ক্লাইনভেল্ট ও রবিন পিটারসন দুটি করে উইকেট নেয়ায় দ্বিতীয় দিনেই পরাজয়ের শঙ্কায় প্রথম টেস্ট তিন দিনে হেরে যাওয়া অতিথিরা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৫২৫/৮ ডিক্লে. (আলভিরো পিটারসেন ২১, স্মিথ ৫৪, আমলা ১১০, ক্যালিস ৮, ডি ভিলিয়ার্স ৫১, দু প্লেসি ১৩৭, এলগার ১০৩*, পিটারসন ৮, স্টেইন ৫, ক্লাইনভেল্ট ৭*; ব্রেসওয়েল ৩/৯৪, মানরো ২/৪০, বোল্ট ১/১০৮, প্যাটেল ১/১৩৪, ওয়াগনার ১/১৩৫)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৭/৬ (গাপটিল ১, ম্যাককালাম ১৩, উইলিয়ামসন ৪, ব্রাউনলি ১০, ফ্লিন ০, ওয়াটলিং ১৫, মানরো ০, ব্রেসওয়েল ৩*; পিটারসন ২/২, স্টেইন ২/১৪, ক্লাইনভেল্ট ২/১৮)