২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে ভারতের ত্রাতা কোহলি

বিরাট কোহলির দৃঢ়তায় ব্যাঙ্গালোরে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৮৩ রান। ৯৩ রানে অপরাজিত কোহলি দ্বিতীয় টেস্ট শতকের অপেক্ষায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরাট কোহলির দৃঢ়তায় ব্যাঙ্গালোরে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৮৩ রান। ৯৩ রানে অপরাজিত কোহলি দ্বিতীয় টেস্ট শতকের অপেক্ষায়। পঞ্চম অর্ধশতকের দেখা পাওয়া কোহলির ১৭৪ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা। টিম সাউদি ও ডগ ব্রেসওয়েলের তোপে চাপে পড়ে যাওয়া স্বাগতিকদের স্বস্তি এনে দিয়েছে ষষ্ঠ উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (৪৬*) সঙ্গে তার ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি। পঞ্চম উইকেটেও সুরেশ রায়নার সঙ্গে ৯৯ রানের আরেকটি চমৎকার জুটি গড়েছেন কোহলি। ব্যাট করতে নেমে মধ্যাহ্ন-বিরতির আগেই সাউদি গৌতম গম্ভীর (২) ও চেতেশ্বর পূজারাকে (৯) ফিরিয়ে দিয়ে বিপদে ফেলে দেন ভারতকে। মধ্যাহ্ন-বিরতির পর ব্রেসওয়েল বীরেন্দর শেবাগ (৪৩) ও শচীন টেন্ডুলকারকেও (১৭) বিদায় করে দিলে স্কোর দাঁড়ায় ৮০/৪। সেখান থেকে কোহলি ও রায়নার মাধ্যমে ভারতের ঘুরে দাঁড়ানোর শুরু। সপ্তম টেস্ট অর্ধশতক করা কোহলির ৫৫ রানের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা। এর আগে ৬ উইকেটে ৩২৮ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড কোনো রকমে সাড়ে তিন শ’ পেরোয়। টেস্ট ক্যারিয়ারে তৃতীয় বারের মতো ইনিংসে ৫ উইকেট নেয়া প্রজ্ঞান ওঝার (৫/৯৯) ঘূর্ণিতে ৪৫ মিনিটের মধ্যে ৩৭ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ৩৬৫ (গাপটিল ৫৩, ম্যাককালাম ০, উইলিয়ামসন ১৭, টেলর ১১৩, ফ্লিন ৩৩, ফ্র্যাঙ্কলিন ৮, ভ্যান উইক ৭১, ব্রেসওয়েল ৪৩, সাউদি ১৪, প্যাটেল ০, বোল্ট ২*; ওঝা ৫/৯৯, জহির ২/৮৩, অশ্বিন ১/৮২, যাদব ১/৯০) ভারত: ২৮৩/৫ (গম্ভীর ২, শেবাগ ৪৩, পূজারা ৯, টেন্ডুলকার ১৭, কোহলি ৯৩*, রায়না ৫৫, ধোনি ৪৬; সাউদি ৩/৩৫, ব্রেসওয়েল ২/৬৬)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৯ঘ.