২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের বদলে টেস্টে খেলতে চান মরগান

টেস্ট দলে জায়গা পাকা করতে আগামী বছর আইপিএলে না খেলে কাউন্টি ক্রিকেটে খেলতে আগ্রহী ইংল্যান্ডের ব্যাটসম্যান এউইন মরগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট দলে জায়গা পাকা করতে আগামী বছর আইপিএলে না খেলে কাউন্টি ক্রিকেটে খেলতে আগ্রহী ইংল্যান্ডের ব্যাটসম্যান এউইন মরগান। মরগান বলেন, “আমি সব সময় আন্তর্জাতিক ক্রিকেটকে অগ্রাধিকার দিতে চাই। টেস্ট দলে জায়গা ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা দিলে আমি হয়তো (আইপিএল থেকে) দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেবো এবং কাউন্টি ক্রিকেটে খেলবো।” ওয়ানডেতে নিয়মিত হলেও টেস্ট দলে এখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি মরগান। জন্মভূমি আয়ারল্যান্ডের বদলে ইংল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়া এই বাঁহাতি ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন টেস্ট সিরিজের একটি ম্যাচেও সুযোগ পাননি। গত ফেব্র“য়ারিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা মরগান আইপিএলে তিনটি মৌসুমে খেলেছেন। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ। যদিও গত মৌসুমে একটি ম্যাচেও খেলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৫৯ঘ.