ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তার জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে সুব্রামানিয়াম বদ্রিনাথকে দলে নিয়েছেন ভারতের নির্বাচকরা।
এই সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে থাকলেও শনিবারই অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন লক্ষ্মণ।
৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বদ্রিনাথ এর আগে দুটি টেস্ট খেলেছেন। তার সর্বশেষ টেস্ট ২০১০ সালের ফেব্র“য়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কারই পেয়েছেন তিনি। ২০১০-১১ মৌসুমে ভারতের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বদ্রিনাথের ব্যাট থেকে ১৩১.৭১ গড়ে ৯২২ রান এসেছিলো। অবশ্য চোটের কারণে গত মৌসুমে বেশ লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিলো তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৩০ঘ.
bdnews24