২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সহজেই ১০৩ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শেষ চারে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সহজেই ১০৩ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শেষ চারে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টাউন্সভিলে টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৪৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪০ ওভার ৩ বলে ১৪১ রানে অলআউট হয়ে যায় প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে দুই রানে প্রখম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে বেন ফোয়াকেস (৫৪) ও আলেক্স ডেভিসের (৫৪) ১০০ রানের জুটি ইংল্যান্ডকে ভালো অবস্থানে নিয়ে আসে। এক পর্যায়ে দলটির স্কোর ছিল ১০২/১। সেখান থেকে ৩৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে দেড়শর আগেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফোয়াকস ও ডেভিস ছাড়া ইংল্যান্ডের আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি। ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা প্রিনেলান সুব্রায়েন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে মারে কোয়েটজির ৬৭, থিওনিস ডি ব্র“ইনের ৫৪ ও অধিনায়ক শাদ বোয়েসের ৪৬ রানের সুবাদে আড়াইশর কাছাকাছি স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৫ রানে ৩ উইকেট নিয়ে রীস টোপলে ইংল্যান্ডের সেরা বোলার। এছাড়া নবম স্থান নির্ধারণী প্লে-অফ কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে আফগানিস্তান ও স্কটল্যান্ড। অধিনায়ক ক্রিস্টোফার কেন্টের অপরাজিত শতকের পরও আফগানিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছে পাপুয়া নিউ গিনি। অন্য ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৪১ রানে হেরেছে জিম্বাবুয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৩৩ ঘ.