২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াইম্বা ও উভার জয়

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) রোববারের খেলায় জয় পেয়েছে ওয়াইম্বা ইউনাইটেড ও উভা নেক্সট। ওয়াইম্বা প্রথম খেলায় বাসনাহিরা ক্রিকেট ডান্ডিকে ৬৭ রানে ও দ্বিতীয় খেলায় উথুরা রুদ্রসকে ৪ উইকেটে হারিয়েছে উভা নেক্সট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 06:27 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) রোববারের খেলায় জয় পেয়েছে ওয়াইম্বা ইউনাইটেড ও উভা নেক্সট। ওয়াইম্বা প্রথম খেলায় বাসনাহিরা ক্রিকেট ডান্ডিকে ৬৭ রানে ও দ্বিতীয় খেলায় উথুরা রুদ্রসকে ৪ উইকেটে হারিয়েছে উভা নেক্সট। ওয়াইম্বা-বাসনাহিরা পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রান করে ওয়াইম্বা। জবাবে ১৯ ওভার ১ বলে ৯৮ রানে অলআউট হয়ে যায় বাসনাহিরা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অনেক আগেই খেলা েেক ছিটকে যায় বাসনাহিরা। সর্বোচ্চ ২০ রান করে রিলি রোসোও। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান দিমু করুনারতেœর। রানে ৩ উইকেট নিয়ে ওয়াইম্বার সেরা বোলার কুশল বীরারতেœ। এর আগে ম্যাচ সেরা কামরান আকমলের ৬৫ ও মোহাম্মদ হাফিজের ২৩ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে ওয়াইম্বা। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ১১ বলে ৪টি চারের সুবাদে করেন ১৮ রান। উথুরা-উভা টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৪ রান করে উথুরা। জবাবে ১৯ ওভার ১ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় উভা। লক্ষ্য তাড়া করতে নেমে দিলশান মুনাবীরার ৩৬ ও শিবনারায়ণ চন্দরপলের ২০ রানের সুবাদে শুরুটা ভালোই হয় উভার। মিডল অর্ডারের ব্যর্থতায় মাঝখানে অস্বস্তি¡তে পড়লেও শোয়েব মালিক (২৬*) ও সচিত্রা সেনানায়েকের (১২*) দুটি ছোট কিন্তু কার্যকর ইনিংস দলকে জয় এনে দেয়। এর আগে ব্যাট করতে নেমে রানের খাতা খুলার আগেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলেও জানেকা গুনারতেœর অপরাজিত ৩০ ও অধিনায়ক জিহার মুবরাকের ২৮ রানের সুবাদে একশ পেরুয় উথুরা। ১৬ রানে ৩ উইকেট নিয়ে সেনানায়েকে উভার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২৫ ঘ.