ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১৮ সেপ্টেম্বর েেক শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া চর্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচী ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে।
অথচ বাংলাদেশের দুই গ্র“প-সঙ্গী পাকিস্তান ও নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে।
১৫ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ও ১৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে কলম্বোরই মুরস ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল। দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ১৭ সেপ্টেম্বর ভারত ও ১৯ সেপ্টেম্বর গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। আর নিউজিল্যান্ড ১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ও ১৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
বিশ্বকাপে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটো ম্যাচেরই ভেন্যু পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম।
এর আগে ১৪ সেপ্টেম্বর কলম্বোর হোটেল তাজ সমুদ্রের ক্রিস্টাল আপারে আইসিসির ‘হল অব ফেম’-এ নতুন অন্তর্ভুক্তদের নাম ও আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করা হবে। পরের দিন কলম্বোর আরেকটি হোটেল ওয়াটার্স এজে দেয়া হবে আইসিসি বর্ষসেরা পুরস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩১ঘ.
bdnews24