২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে অস্বস্তিতে ‘এ’ দল

ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তেমন স্বস্তিতে নেই বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একাদশের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৮৮ রান। প্রথম ইনিংসে ‘এ’ দল এখনো ৯৬ রানে পিছিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তেমন স্বস্তিতে নেই বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একাদশের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৮৮ রান। প্রথম ইনিংসে ‘এ’ দল এখনো ৯৬ রানে পিছিয়ে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস (৩৭) ও শামসুর রহমান শুভ (৩৫) ভালো সূচনা এনে দেয়ার পর রান পেয়েছেন শুধু দুজন - মুমিনুল হক (৫২) ও মোহাম্মদ মিঠুন (অপরাজিত ৩৫)। ৫৯ রানে ৪ উইকেট নেন কে গৌতম। এর আগে ৭ উইকেটে ২৫৬ রান নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করা কেএসসিএ একাদশ ২৮৪ রানে অলআউট হয়ে যায়। ১১৯ রানে ৬ উইকেট নিয়ে এনামুল হক জুনিয়র ‘এ’ দলের সেরা বোলার। সংক্ষিপ্ত স্কোর: কেএসসিএ একাদশ: ২৮৪ (সমর্থ ০, পবন ৩৯, সতীশ ৩২, অমিত ১০, শিশির ১৬, সি এম গৌতম ৬৩, রাজু ৪৯, কে গৌতম ১০, বিনয় ২৭, মিঠুন ১১, সুচিত ১*; এনামুল ৬/১১৯, শাহাদাত ১/১৮, রবিউল ১/৪৭, সোহাগ ১/৬৪) বাংলাদেশ ‘এ’: ১৮৮/৭ (ইমরুল ৩৭, শুভ ৩৫, মুমিনুল ৫২, রকিবুল ১২, নাঈম ২, মিঠুন ৩৫*, ডলার ১, শাহাদাত ৫, সোহাগ ৪*; কে গৌতম ৫৯/৪, রাজু ১/১২, অমিত ১/২০, সুচিত ১/৪৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৯ঘ.