ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ড্র হয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো দক্ষিণ আফ্রিকা। ১৬ অগাস্ট থেকে লর্ডসে শুরু হতে যাওয়া শেষ টেস্ট অমীমাংসিত রাখতে পারলেই র্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবে গ্রায়েম স্মিথের দল।
সোমবার হেডিংলিতে বিনা উইকেটে ৩৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। অতিথিরা ৯ উইকেটে ২৫৮ রানে ইনিংস ঘোষণা করায় জয়ের জন্য ৩৯ ওভারে ২৫৩ রানের প্রয়োজন হয় ইংল্যান্ডের।
৬৯ রানে ৫ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। অনিয়মিত অফস্পিনার কেভিন পিটারসেনের শিকার ৩টি।
অ্যালিস্টার কুকের সঙ্গে পিটারসেনকে দিয়ে উদ্বোধন করিয়ে লক্ষ্য তাড়া করার ইঙ্গিত দিয়েছিলো ইংল্যান্ড। মর্নে মরকেলের করা প্রথম ওভারে তিনটি চার মেরে পিটারসেনও মাতিয়ে দিয়েছিলেন হেডিংলির দর্শকদের।
কিন্তু ঐ ১২ রান করেই আউট হয়ে যান ‘কেপি’। এরপর আর জয়ের চেষ্টা করেনি স্বাগতিকরা। ৩৩ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথ হাত বাড়ান দুই ব্যাটসম্যানের দিকে। হেডিংলি টেস্টেরও সেখানেই সমাপ্তি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪১৯ ও ২৫৮/৯ ডিক্লে. (রুডলফ ৬৯, স্মিথ ৫২, আমলা ২৮, ডি ভিলিয়ার্স ৪৪, ক্যালিস ২৭, ডুমিনি ০, ফিল্যান্ডার ৬, আলভিরো পিটারসেন ১৬*, স্টেইন ৩, মরকেল ১০; ব্রড ৫/৯৬, পিটারসেন ৩/৫২, অ্যান্ডারসন ১/৪০)
ইংল্যান্ড: ৪২৫ ও ১৩০/৪ (পিটারসেন ১২, কুক ৪৬, স্ট্রাউস ২২, ট্রট ৩০*, প্রায়র ৭, বেল ৩*; ডুমিনি ১/১০, স্টেইন ১/২৬, ফিল্যান্ডার ১/২৬)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১২৬ঘ.
bdnews24